• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৬
logo

Photo

অপরাধ দমনের পাশাপাশি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও জাতীয় সার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও এর আশে পাশের এলাকায় র‌্যাবের টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন তল্লাশির কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধ ও যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র‌্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোষাকের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর উপপরিচালক ও কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, সার্বিক আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা কাজ করছি।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায় , চলতি বছরের ৫ আগস্ট থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩০৪ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- একজন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-২ জন, হত্যা মামলায় ১৯০ জন , ধর্ষণ মামলায় ১০২ জন, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এয়াড়া র‌্যাব ১২৭ টি অস্ত্র, ১ হাজার ৪০১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪৯৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেপ্তার সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণ

২

সনাতন ধর্মাবলম্বী সংগঠনের সঙ্গে মনিরুল হক চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

৩

তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই: কৃষিমন্ত্রী

৪

ব্রাহ্মণপাড়ায় ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

৫

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পর্কিত

কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণ

৮ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বী সংগঠনের সঙ্গে মনিরুল হক চৌধুরীর  শুভেচ্ছা বিনিময়

সনাতন ধর্মাবলম্বী সংগঠনের সঙ্গে মনিরুল হক চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

৯ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে