গোপনে সে আমাকেই ভোট দেবে- হাসনাত আবদুল্লাহ

Thumbnail image

নিজের নির্বাচনি এলাকাকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামীর জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, “সিএনজি যারা চালায়, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে, হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক ১০ টাকার জন্য কোনদিন আসবে না।

“হয়ত অন্য পার্টি করে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দেবে- কিন্তু গোপনে সে আমাকেই ভোট দিবে ইনশাল্লাহ। কারণ সে জানে, আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কোনোদিনও সম্ভব না।”

শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত দেড় বছরে আমি কিংবা আমার লোক বা ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য যায় নাই। কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই।”

নিউমার্কেট থেকে গণসংযোগ শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। পরে ভিংলাবাড়ি, বিহারমন্ডল মোহনপুর, ছোটনা মোহনপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।

হাসনাত শাপলা কলিতে ভোট চান। এ সময় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত