• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

ছায়াবিতান সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৭: ০৩
logo

Photo

কুমিল্লা শহরতলির দৌলতপুর ছায়াবিতান কো— অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার বেলা ১১ টায় সোসাইটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ছায়াবিতান জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা জাফর আহমেদ। মোনাজাত করেন ছায়াবিতান জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা আবদুল্লাহ আল মুনির।

সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ—পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো. শরিফুল ইসলাম ভূঁঞা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক গাজী মো. মামুন হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম মিলন, সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক এএম মামুনুর রশিদ অপু, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন, মনিরুজ্জামান মজুমদার, মো. আনোয়ারুল কবির ভূঞা, মো. জয়নাল আবেদীনসহ সোসাইটির শতাধিক সদস্য।

সোসাইটির সহ—সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক সরকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দ্বিতীয় পর্বে সোসাইটির সদস্যদের সন্তানদের যারা বিগত কয়েক বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ৫ পেয়েছে এবং যারা বুয়েট, মেডিকেল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে এমন ১১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সংবর্ধিতদেরকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সরকারি চাকরিজীবীদের আবাসিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ১৯৬৪ সালে ছায়াবিতান সোসাইটি প্রতিষ্ঠা হয়। ১৯৭৮ সালে সরকারিভাবে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর মৌজায় ৯ দশমিক ৮৭ একর জায়গা বরাদ্দ পেয়ে আবাসিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এ সোসাইটির সদস্য সংখ্যা ১৩৪ জন। এই সোসাইটির জলাবদ্ধতা নিরসন ও সার্বিক উন্নয়নের জন্য কুমিল্লা—৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকের নিকট আবেদন জমা দিয়েছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ কামনা করছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রিমান্ড শেষে তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

২

ছায়াবিতান সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাধারণ সভা

৩

ব্রাহ্মণপাড়ায় নতুন চার জাতের ব্রি ধানের বাম্পার ফলন

৪

এখন আমার মনে হচ্ছে বিচারটা হবে: ইয়ার হোসেন

৫

কুমিল্লা-ঢাকা রুটে বাস ভাড়া নির্ধারণ

সম্পর্কিত

রিমান্ড শেষে তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

রিমান্ড শেষে তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

১৬ মিনিট আগে
ব্রাহ্মণপাড়ায় নতুন চার জাতের ব্রি ধানের বাম্পার ফলন

ব্রাহ্মণপাড়ায় নতুন চার জাতের ব্রি ধানের বাম্পার ফলন

৭ ঘণ্টা আগে

১ দিন আগে