• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২: ২১
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৬: ৫১
logo

কুমিল্লার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২: ২১
Photo

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা।

তিনি মা, চিকিৎসক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

সাইফুল মালিক অসম্ভব বিনয়ী, মৃদুভাষী ও চরম ভদ্র মানুষ ছিলেন। তিনি অসম্ভব পয়মন্ত ছিলেন। মিটিমিটি হাসতেন।

তাঁর বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সন্তান। তাঁর জন্ম ১৯৮১ সালে। ১৯৯৫ সালে তিনি দাখিল পাস করেন। ২০০৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় এমএসসি করেন। তিনি প্রাণিবিদ্যার ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাসপোর্টের অধিদপ্তরের সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ছিলেন। ২০১৩ সালে বিয়ে করেন। ২০১৬ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি কুমিল্লায় যোগ দেন। কুমিল্লার গণমাধ্যমকর্মী ও সিভিল সোসাইটির সঙ্গে তাঁর হরিহর আত্নার সম্পর্ক ছিল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ( অস্ট্রেলিয়াতে শিক্ষা ছুটিতে থাকা) মেহেদী হাসানের বড় ভাই সাইফুল মালিক।

আজ বাদ জোহর ঢাকার রাজার বাগ পুলিশ লাইনে প্রথম জানাযা হবে। এরপর বেলা দুইটার দিকে লাশ কুমিল্লার উদ্দেশ্যে নেওয়া হবে। দ্বিতীয় জানাযা হবে কুমিল্লা পুলিশ লাইন্সে বাদ আসর অথবা মাগরিব ( লাশ আসার উপর নির্ভর করে) । বাদ এশা হাজীগঞ্জে তৃতীয় জানাযা হবে।

সাইফুল মালিক কয়েকদিন আগে স্ট্রোক করেছিলেন। কুমিল্লা মডার্ন হাসপাতাল, ঢাকার গ্রীণ লাইফ হাসপাতাল হয়ে এভারকেয়ারে গত রাতে অপারেশনের পর আজ ভোর পাঁচটায় মারা যান।

কানাডা থেকে খুব সকালে কুমিল্লা- বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আমাদের আইনুল হক খোকন খবরটা জানাল।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

২

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৩

বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা

৪

চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৫

কুমিল্লায় অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা

সম্পর্কিত

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

১০ ঘণ্টা আগে
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

১২ ঘণ্টা আগে