• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৩: ৩৪
logo

Photo

আবুল হাশেমকে আহবায়ক এবং সাতজনকে যুগ্ম আহবায়ক করে আট সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

কমিটির আহবায়ক আবুল হাশেম, যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।

বর্তমান আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ মে অনুমোদনকৃত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী'র নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছে।

কমিটির আহবায়ক আবুল হাশেমের বাড়ি দাউদকান্দি উপজেলায়। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের অনুসারী। যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর মুরাদনগরের বাসিন্দা। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মামা। আব্বাস উদ্দিন আহমেদ হোমনার বাসিন্দা। মো. মহিউদ্দিন হোমনা উপজেলা বিএনপির সভাপতি। এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু চান্দিনার বাসিন্দা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী সাবেক সংসদ সদস্য, মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে। ওসমান গণি ভূঁইয়া তিতাস উপজেলা বিএনপির নেতা। সুফিয়া খাতুন দেবীদ্বার উপজেলার বিএনপি নেতা।

এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু বলেন, কেন্দ্র থেকে আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার কাছে কৃতজ্ঞ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

২

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

৩

১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

৫

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

সম্পর্কিত

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

২ ঘণ্টা আগে
১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

২ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

১৬ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে