• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় নিবন্ধনের আওতায় আসছে তিন উপজেলার নৌযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২০: ১২
logo

Photo

দেশে প্রথমবারের মতো নৌযানের সমন্বিত জাতীয় তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরির উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নৌযান শুমারি-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে এক অবহিতকরণ সেমিনারের আয়োজন করে জেলা পরিসংখ্যান কার্যালয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আক্তার বলেন, নৌখাতকে সুশৃঙ্খল ও তথ্যনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীনির্ভর হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার চলাচলকারী সব ধরনের নৌযানের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে সেগুলো নিবন্ধনের আওতায় আনা হবে।

তিনি বলেন, এর মাধ্যমে একটি নির্ভুল নৌযান ডেটাবেজ তৈরি হবে, যা নৌ-নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

জেলা প্রশাসক আরও বলেন, এ ধরনের কার্যক্রম মাঠপর্যায়ে শুরু করার আগে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করলে সমন্বয় আরও কার্যকর হবে। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের অংশগ্রহণে শুমারি কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক এজাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

২

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৩

বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা

৪

চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৫

কুমিল্লায় অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা

সম্পর্কিত

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

৭ ঘণ্টা আগে
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৯ ঘণ্টা আগে