কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন

ফারুক সভাপতি, জিতু সাধারণ সম্পাদক ও জীবন সাংগঠনিক সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২: ১৯
Thumbnail image

কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন একাত্তর টেলিভিশনের কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার ইমতিয়াজ আহমেদ জিতু ও সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন।

গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ হয়। এতে ১৭টি পদের মধ্যে ১৬ টি পদে ভোট হয়। নির্বাচনে ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোট দেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এন কে রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৩২ জন।

প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান রাতে ওই ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু।

নির্বাচনে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু ও ইনকিলাবের সাদিক হোসেন মামুন। সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশের শাহ আলম শফি, দপ্তর সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে সাপ্তাহিক সমতট কাগজের জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে সাপ্তাহিক মেগোতির মো. আসিফ হোসাইন মান্না, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের দিলীপ মজুমদার, নির্বাহী সদস্য পদে দৈনিক ভোরের পাতা এইচ এম জাকারিয়া মানিক, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ডেইলি নিউ এইজের ইয়াসমীন রীমা, এখন টেলিভিশনের খালেদ সাইফুল্লাহ ও বৈশাখী টেলিভিশনের মো. আনোয়ার হোসাইন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত