মনোনয়নপত্র জমা আজ

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২৬-২০২৮) নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

ওই দিন বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ হবে।

প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান, নির্বাচন কমিশনার আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু বিষয়টি নিশ্চিত করেছেন

আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত মনোনয়নপত্র বাহাই হবে।

২০ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২১ জ্বলাই আপত্তি ও নিষ্পত্তি, ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মোট ১৭টি পদে ভোট গ্রহণ হবে। ভোটার সংখ্যা ৭০ জন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত