• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

এক বছর আগে সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৫
logo

Photo

এক বছর আগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। পাঁচজন দিয়েই চলছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যক্রম। এ অবস্থায় দলীয় নেতাকর্মীরা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবি জানিয়েছেন।

২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলন হয়। ওই সম্মেলনে ভার্চুয়্যালি প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে যোগদান করেন তারেক রহমান। ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। এতে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক হন। এরপর ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহ্বায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হয়। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে প্রথমে পাঁচ সদস্যের কমিটি আহ্বায়ক কমিটি হয়। পরে আরও ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করে ২৪ ফ্রেব্রুয়ারি ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। এরপর ২৫ ফেব্রুয়ারি প্রথম সাংগঠনিক সভা হয়। কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন, ৯৯৯ টি ওয়ার্ডে সম্মেলন হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আগামী পাঁচদিনের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সম্মেলনে জানানো হয়। পরে সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঞা স্বপনের নাম যুক্ত করা হয়। পাঁচজন দিয়েই চলছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যক্রম।

জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

পদ প্রত্যাশী অন্তত ১০ জন নেতা জানান, সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের আগে কমিটি গঠন করা দরকার। কমিটি হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব থাকবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। দল সরকার গঠন করার পর নানা বিষয়ে সরকারে ও দলে ব্যস্ততা বাড়ে, ওই কারণে সময়মতো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দাউদকান্দিতে একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

২

শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় , প্রাণ চাঞ্চল্য

৩

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

৪

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৫

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সম্পর্কিত

দাউদকান্দিতে একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

দাউদকান্দিতে একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

২৫ মিনিট আগে
শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় , প্রাণ চাঞ্চল্য

শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় , প্রাণ চাঞ্চল্য

১ ঘণ্টা আগে

১৫ ঘণ্টা আগে
চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

১৫ ঘণ্টা আগে