• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় , প্রাণ চাঞ্চল্য

বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চবিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১: ৪৩
logo

শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় , প্রাণ চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১: ৪৩
Photo

ব্রাহ্মণপাড়ার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চবিদ্যালয়ে ফিরেছেন ১১ দিন অনুপস্থিত থাকা তিন শিক্ষক। নিয়োগ জালিয়াতিতে প্রমাণিত সহকারী শিক্ষক মফিজ উদ্দিন এখনো বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তিন শিক্ষক বিদ্যালয়ে ফিরে আসায় প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘ দিনের জটিলতা কাটিয়ে বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। গতকাল সোমবার তিন শিক্ষক বিদ্যালয়ে ফিরে আসেন।

গত ২৯ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সুজনের মবের শিকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক হাছিনা ইসলামকে পদে ফিরে যেতে আদেশ দেয় হাইকোর্ট। একই সাথে বহিষ্কৃত শিক্ষক সুজনকে এক মাসের জেল প্রদানের সিদ্ধান্ত দেন আদালত। নিঃশর্ত করজোড় ক্ষমা প্রার্থনা, বিদ্যালয়ের সীমনায় প্রবেশ নিষেধাজ্ঞা, বিদ্যালয়ের চাবি ও পাসওয়ার্ড ফিরিয়ে দেওয়ার শর্তে সুজনের এক মাসের জেল মওকুফ করে আদালত। তবে ১৩ দিন অতিক্রম হলেও এখনো বিদ্যালয়ের চাবি ও পাসওয়ার্ড ফিরিয়ে দেননি সুজন। ফলে এখনো বন্ধ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ।

গতকাল সোমবার বিদ্যালয়ে যোগদান করা শিক্ষকেরা হলেন- সহকারী শিক্ষক মেহেদী হাসান, মো. রাসেল, খাদিজা বেগম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলামের যোগদানের পর আতঙ্ক কেটেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। স্বাভাবিক পাঠদানের পরিবেশ ফিরে আসায় স্বস্তিতে তাঁরা।

বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর একাধিক অভিভাবক জানান, ‘দীর্ঘদিন যাবৎ শুনে আসতেছি বিদ্যালয়ে নানা সমস্যা। আদালতে এই বিষয়টি নিয়ে মামলা চলেছে। আমরা সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে আতঙ্কে ছিলাম। আদালতের আদেশের পর বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরে এসেছে। বাচ্চাদের স্বস্তিতে বিদ্যালয়ে পাঠাতে পারছি।

বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলাম বলেন, ‘বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে। সামনে পরীক্ষা। আমরা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করছি। তিনজন শিক্ষক আজ ১১ দিন অনুপস্থিত থাকার পর বিদ্যালয়ে এসেছেন। পাঠদানে মনোযোগ বাড়াতে আমরা নিয়মিত পাঠদান অব্যাহত রেখেছি। সুজন বিদ্যালয়ের সীমানায় আসছে না, তবে সে এখনো প্রধান শিক্ষকের রুমের চাবি ও পাসওয়ার্ড ফিরিয়ে দেয়নি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দাউদকান্দিতে একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

২

শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় , প্রাণ চাঞ্চল্য

৩

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

৪

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৫

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সম্পর্কিত

দাউদকান্দিতে একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

দাউদকান্দিতে একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

২৫ মিনিট আগে
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

১৫ ঘণ্টা আগে