নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ি চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের প্রয়াত খলিলুর রহমানের পুত্র ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম প্রাত:ভ্রমণের লক্ষ্যে বের হন। ফজর নামাজ পড়ে সকাল ভোরে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুরের নিকট এসেছিলেন। মহাসড়কের হাঁটার সময় অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে ফেলে চলে যায়। তাদেরকে চাপা দিলে ছিটকে তারা দুইজনই রাস্তার পাশে নিচে পড়ে যায়।
প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা দুইজনকে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, স্বামী ও স্ত্রীর মৃত্যু বিষয়টি আমি জানতে পেরেছি। মহাসড়কের সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।