কুমিল্লা শিক্ষাবোর্ড
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে উচ্চমাধ্যমিকের (কলেজ) ৪৩ প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শিক্ষাবোর্ডের সভাকক্ষে কলেজ শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।
কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়ার সভাপতিত্বে ওই কর্মশালা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু সলেহ মো. তারিক মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, শিক্ষকদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ও পেশাগত কাজে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম, সেসব প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, মুঠোফোন ও তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বর্তমান শিক্ষা ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ বিষয়ে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের আরও সচেতন হতে হবে। শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানদের দক্ষ ও যোগ্য নেতৃত্বের অধিকারী হওয়া প্রয়োজন।
কর্মশালায় কলেজ পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী বৃদ্ধি এবং প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এতে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিভুক্ত কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী জেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।