• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

পাঁচজন দিয়েই চলছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৩: ২২
logo

Photo

সম্মেলনের ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি হয়নি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির। পাঁচজন দিয়েই চলছে দক্ষিণ জেলা বিএনপির কার্যক্রম। এ অবস্থায় দলীয় পদ পদবি ব্যবহার করতে পারছেন না বিএনপির পদ প্রত্যাশী নেতাকর্মীরা। দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর।

তথ্যানুসন্ধানে জানা গেছে, গত ১৫ জুলাই কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পর দ্রুত জেলা কমিটিও চান দলীয় নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়। এতে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক হন। এরপর ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহ্বায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হয়।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে প্রথমে পাঁচ সদস্যের কমিটি আহ্বায়ক কমিটি হয়। পরে আরও ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করে ২০২৫ সালের ২৪ ফ্রেব্রুয়ারি ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। এরপর ২৫ ফেব্রুয়ারি প্রথম সাংগঠনিক সভা হয়। কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন, ৯৯৯ টি ওয়ার্ডে সম্মেলন হয়।

এতে বিএনপির আতীয় নির্বাহী কমিটি, জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠের সম্মেলনে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। তখন বলা হয়েছিল সম্মেলনের পাঁচদিনের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

তবে সম্মেলনের দিন রাতে সিনিয়র সহসভাপতি হিসেবে মো. আমিরুজ্জামান, যুগ্মা সম্পাদক কামরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপনের নাম ঘোষণা করা হয়। বর্তমানে পাঁচজন দিয়েই চলছে সক্ষিণ জেলা বিএনপির কার্যক্রম। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে কাজ চলছে। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, ইতিমধ্যে মহানগর কমিটি হয়েছে। আমরা চাই দ্রুত জেলা কমিটি হোক। জেলা কমিটি হলে আমরা পদপ্রত্যাশীরা পদ পাবো। সবাই মিলে দলকে এগিয়ে নেব

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পাঁচজন দিয়েই চলছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

২

খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল

৩

বাগমারা বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে নতুন কমিটি

৪

ইয়াবাসহ আটক ছাত্রদলের আহবায়ক আজীবন বহিষ্কার

৫

কুমিল্লার শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে: মনিরুল হক চৌধুরী

সম্পর্কিত

খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল

১৮ ঘণ্টা আগে
বাগমারা বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে নতুন কমিটি

বাগমারা বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে নতুন কমিটি

১ দিন আগে
ইয়াবাসহ আটক ছাত্রদলের আহবায়ক আজীবন বহিষ্কার

ইয়াবাসহ আটক ছাত্রদলের আহবায়ক আজীবন বহিষ্কার

২ দিন আগে