• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা ও চাঁদপুরে নামছে ৭৫০ বিজিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২: ৩৯
logo

Photo

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় ৭৫০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। এ লক্ষ্যে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সার্বিক নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি বিশেষ ভূমিকা পালন করবে।

সরাইল রিজিয়নের অধীন কুমিল্লা সেক্টরের আওতায় কুমিল্লা জেলার ৯টি এবং চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে।

নির্বাচনী কার্যক্রমকে নির্বিঘ্ন করতে ইতিমধ্যে আজ থেকে (২৯ জানুয়ারি) বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন শুরু হয়েছে, যা ৩১ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানান অধিনায়ক। এ ছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ভোটকেন্দ্রসমূহে রেকি কার্যক্রম শুরু হয়ে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে তা সম্পন্ন করা হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিটি উপজেলায় ন্যূনতম দুইটি করে প্লাটুন এবং ঝুঁকিপূর্ণ উপজেলায় তিনটি করে প্লাটুন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২২টি উপজেলায় ২২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৪৭টি প্লাটুনে বিভক্ত ৭৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

নির্বাচনকালীন নিরাপত্তা তদারকিতে সার্বক্ষণিক মনিটরিং সেল চালু থাকবে। প্রতিটি প্লাটুনে বডি ওয়ার্ন ক্যামেরা অথবা মোবাইল ফোনের মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি নির্বাচন-পূর্ব সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনার কথাও জানান মীর আলী এজাজ।

কর্নেল মীর আলী এজাজ বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে। সবার সম্মিলিত সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সদর দক্ষিণ উপজেলায় ছয় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

২

দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৩

লাকসামে ধানখেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

৪

কুমিল্লায় যুবদল কর্মী কাউছার হত্যায় দুই ভাই আটক

৫

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা

সম্পর্কিত

সদর দক্ষিণ উপজেলায় ছয় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

সদর দক্ষিণ উপজেলায় ছয় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

৮ ঘণ্টা আগে
দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮ ঘণ্টা আগে
লাকসামে ধানখেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

লাকসামে ধানখেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

৯ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে