• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

সম্মেলনের সাড়ে নয়মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২: ২৯
logo

Photo

সম্মেলনের সাড়ে নয়মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির। পাঁচজন দিয়েই চলছে দক্ষিণ জেলা বিএনপির কার্যক্রম। এ অবস্থায় দলীয় পদ পদবি ব্যবহার করতে পারছেন না বিএনপির পদ প্রত্যাশী নেতাকর্মীরা। দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর।

গত ১৫ জুলাই কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পর দ্রুত জেলা কমিটিও চান দলীয় নেতাকর্মীরা। অবশ্য সম্মেলনের ১৬ মাস পর দক্ষিণ জেলা কমিটি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। এতে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক হন। এরপর ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহ্বায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হয়। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে প্রথমে পাঁচ সদস্যের কমিটি আহ্বায়ক কমিটি হয়। পরে আরও ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করে ২৪ ফ্রেব্রুয়ারি ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। এরপর ২৫ ফেব্রুয়ারি প্রথম সাংগঠনিক সভা হয়। কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন, ৯৯৯ টি ওয়ার্ডে সম্মেলন হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠের সম্মেলনে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। তখন বলা হয়েছিল সম্মেলনের পাঁচদিনের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তবে সম্মেলনের দিন রাতে সিনিয়র সহসভাপতি হিসেবে মো. আমিরুজ্জামান, যুগ্ম সম্পাদক কামরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপনের নাম ঘোষণা করা হয়। বর্তমানে পাঁচজন দিয়েই চলছে দক্ষিণ জেলা বিএনপির কার্যক্রম।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক জসিম

২

মাদক কারবারিদের ধাওয়া দিলেন এমপি জসীম

৩

সম্মেলনের সাড়ে নয়মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি

৪

৬৯ দিন যাবৎ অধ্যক্ষের পদ শূন্য

৫

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন ৩০ জুলাই

সম্পর্কিত

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক জসিম

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক জসিম

১ ঘণ্টা আগে
মাদক কারবারিদের ধাওয়া দিলেন এমপি জসীম

মাদক কারবারিদের ধাওয়া দিলেন এমপি জসীম

১ ঘণ্টা আগে
৬৯ দিন যাবৎ অধ্যক্ষের পদ শূন্য

৬৯ দিন যাবৎ অধ্যক্ষের পদ শূন্য

৩ ঘণ্টা আগে
কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন ৩০ জুলাই

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন ৩০ জুলাই

৩ ঘণ্টা আগে