নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা শহরতলির দৌলতপুর এলাকার শিশু শিক্ষাপ্রতিষ্ঠান রোজপার্ক স্কুলের বার্ষিক শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ক্যাম্পাস ও কাশবন রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে দেড় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।
সকালে শিক্ষা সফরের অংশ হিসেবে ক্ষুদে শিক্ষার্থীরা বার্ড ক্যাম্পাসের নীলাচল পাহাড়ে আরোহণ করে। শিশুতোষ চলচ্চিত্র ‘দীপু নাম্বার টু’-এর শুটিং স্পট হিসেবে পরিচিত এ পাহাড়ে আরোহণ শিক্ষার্থীদের জন্য ছিল এক আনন্দময় ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা নিজেদের সক্ষমতার পরিচয় দেয় এবং অর্জন করে নতুন অভিজ্ঞতা। পরে শিক্ষার্থীরা পুরো বার্ড ক্যাম্পাস পায়ে হেঁটে ঘুরে দেখে। প্রকৃতির সান্নিধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে দেখার মধ্য দিয়ে তাদের মধ্যে আনন্দ, কৌতূহল ও অনুসন্ধিৎসার সৃষ্টি হয়।
বিকেলে কাশবন রিসোর্টে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রোজপার্ক স্কুলের বড় মিস অধ্যাপিকা মোসম্মৎ মমতা আক্তার। তিনি এ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা বিকাশ ও আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টিতে এ ধরনের আয়োজনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রোজপার্ক স্কুলের শিক্ষার্থীরা হামদ, নাত, দেশাত্মবোধক গান, একক নৃত্য, দলীয় নৃত্য এবং ‘যেমন খুশি তেমন সাজো’সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড. বেনজির আহমেদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-কলেজ পরিদর্শক ড. জাহাঙ্গীর হোসেন মজুমদার, ময়নামতি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের নির্বাহী সদস্য মাইনুর রহমান লিহিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, ময়নামতি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের নির্বাহী সদস্য সিমিন দোজা হক, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের (এমইএসসি) সিনিয়র শিক্ষক ফারহানা রহমান এবং চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম খোন্দকার প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে রোজপার্ক স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি গোলাম কিবরিয়া খোন্দকার উপস্থিত সম্মানিত অতিথি, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এ শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরের পরিবেশে আনন্দের সঙ্গে শেখা, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানা এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। একই সঙ্গে এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।