চান্দিনা প্রতিনিধি

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে ‘জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন’ শীর্ষক প্রতিবাদ্য নিয়ে অংশগ্রহণমূলক সেমিনার অনুষ্ঠিত হয়। রেদোয়ান আহমেদ ফাউন্ডেশওনের আয়োজনে এবং রোটারি ক্লাব অব গ্রেটার ঢাকার সহায়তায় আজ শনিবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজে ওই সেমিনার হয়।
এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন রোটারি ক্লাব অব গ্রেটার ঢাকার সভাপতি রোটারিয়ান নাসিমা আক্তার। ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহী করা, ফলাফলের উন্নতি এবং ভবিষ্যৎ সমৃদ্ধির স্বার্থে সেমিনারটি আয়োজিত হয়। সেমিনার শেষে অতিথিরা নতুন ভবনে নির্মাণাধীন ‘রাদোয়া এক্সিবিশন হল ও লার্নিং সেন্টারে’ প্রদর্শিত জোবেদা মমতাজ গার্লস স্কুলের ছাত্রীদের শিল্পকর্ম পরিদর্শন করেন। বেলা শেষে বৃক্ষরোপনের মধ্যদিয়ে কর্মসূচিটি সমাপ্ত হয়।
সেমিনারের আগে কলেজ প্রতিষ্ঠাতা, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ ওই কলেজের দ্বিতীয় তলায় ‘রাদোয়া এক্সিবিশন হল’ উদ্বোধন করেন। এসময় তিনি মানসিক স্বাস্থ্যের উন্নতি ও এর গুরুত্ব তুলে ধরে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের প্রতি দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন রেদোয়ান আহমেদ ফাউন্ডেশনের সেক্রেটারি রেজোয়ানা আহমেদ।
সেমিনারে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ এবং জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।