• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

মেলায় ঘুরতে এসে চাকরি পেয়ে খুশি ওরা

মোহাম্মদ শরীফ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২০: ৫৩
logo

মেলায় ঘুরতে এসে চাকরি পেয়ে খুশি ওরা

মোহাম্মদ শরীফ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২০: ৫৩
Photo

মেলায় ঘুরতে এসে চাকরি পেয়ে খুশি হয়েছেন তরুণরা। আজ শনিবার নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ কুমিল্লার আঙিনায় এই চাকরি মেলার আয়োজন করা হয়। এখানে জব ফেয়ারের সাথে কলেজ মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। এদিকে সরাসরি দক্ষ কর্মী নিয়োগ দিতে পেরে খুশি বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। আয়োজকরা জানান, এতে ভুয়া নার্সের আধিপত্য কমবে। দক্ষ কর্মীর মাধ্যমে মানুষের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,কলেজ আঙিনায় উৎসবের আমেজ। এমন আয়োজন কুমিল্লায় প্রথম। ব্যতিক্রম আয়োজন নিয়ে সদ্য কোর্স শেষ করা শিক্ষার্থীদের মধ্যে বেশ আগ্রহ। বিভিন্ন হাসপাতাল তাদের স্টল সাজিয়ে বসেছে। সেখানে বায়োডাটা জমা দিচ্ছেন শিক্ষার্থীরা। মেলায় ১০ স্টল দেন বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া ৩০টি প্রতিষ্ঠান সেখানে অংশ নেন। এই মেলায় ভিড় জমান দুই শতাধিক শিক্ষার্থী।

সেমিনারে প্রধান অতিথি কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সজিবুর রশিদ। সভাপতিত্ব করেন নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, কুমিল্লার অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা খাতুন,কারিগরি অধিদপ্তরের এসেট প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মেহবুব সাঈদ।

মেলায় এসে চাকরি পাওয়া ইসরাফিল আহমেদ, সৈয়দা তাবাসসুম নাভা ও ফাতেমা আক্তার বলেন, এমন আয়োজন কুমিল্লায় প্রথম। মেলায় এসে সিভি দিলাম। চাকরিদাতা প্রতিষ্ঠান সরাসরি চাকরি দিয়ে দিলো। এটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আগে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য ঘুরতাম। এখন সরাসরি চাকরিদাতারা এসে যাচাই করে চাকরি দিচ্ছেন।

চাকরিদাতা প্রতিষ্ঠান কুমিল্লা মডার্ন হসপিটালের প্রশাসনিক বিভাগের কর্মকর্তা মারুফ আল হোসাইন ও গোমতী হাসপাতালের প্রশাসনিক বিভাগের কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, এখানে প্রশিক্ষিত ও দক্ষ নার্স খুঁজতে আমরা মেলায় অংশ নিয়েছি। যাতে আমরা ভালো ভাবে মানুষকে স্বাস্থ্য সেবা দিতে পারি। এখানে এসে দক্ষ কর্মীর সন্ধান পেয়েছি।

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সজিবুর রশিদ বলেন, নার্সরা সরকারি নিয়োগে ১০ম গ্রেডে বেতন পান। বেসরকারি হাসপাতালও যেন তাদের সেভাবে বেতন দেয়া হয়। যেন বাধ্যতামূলক ভাবে পাশ করা প্রশিক্ষিত নার্স নিয়োগ দেয়া হয়। এতে সেবার মান আরো বাড়বে।

অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম সরকার বলেন, কুমিল্লায় এ ধরনের জব ফেয়ার এবার প্রথম আয়োজন করা হয়েছে। নার্স ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মেলবন্ধন সৃষ্টি করে দিতে আমাদের এই আয়োজন করা হয়েছে। এখানে দুই পক্ষের ব্যাপক সাড়া পেয়েছি।

সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ বলেন,এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই। বিভিন্ন হাসপাতালে অভিজ্ঞ নার্সের অভাব এই মেলার মাধ্যমে কমবে। এতে জেলার স্বাস্থ্য সেবার মান আরো উন্নত হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতাদের ইফতারে পুলিশের হানা, আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

২

বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

৩

'উফ' শব্দের পর দেখা যায় স্ত্রীর মাথা বিচ্ছিন্ন!

৪

কুমিল্লায় এবি পার্টির ইফতার ও আলোচনা সভা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়ক চাইয়ের লিফলেট বিতরণ

সম্পর্কিত

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতাদের ইফতারে পুলিশের হানা, আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতাদের ইফতারে পুলিশের হানা, আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

৫ ঘণ্টা আগে
বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে