ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নাঙ্গলকোট ও সদর দক্ষিণ থানার সাবেক ওসি নজরুলকে খুঁজছেন বিএনপি নেতা নয়ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২২: ০১
Thumbnail image

কুমিল্লার নাঙ্গলকোট ও সদর দক্ষিণ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামকে খুঁজছেন নাঙ্গলকোট পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন। আজ শুক্রবার তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দেন। এতে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নজরুলের নানা অপকর্মের চিত্র তুলে ধরেন।

আনোয়ার হোসেন নয়নের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘নাঙ্গলকোট থানা সাবেক ওসি এবং সদর দক্ষিণ থানার সাবেক ওসি নজরুল এখন বাংলাদেশের কোথায় আছে দয়া করে কেউ কি জানাবেন, সঠিক তথ্য দিবেন। আমি নাঙ্গলকোট দশ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য এবং কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী সাহেবদের দৃষ্টি আকর্ষণ করছি ২০০৮ সালের জালিয়াতের নির্বাচন, ২০১৪ সাল, ২০১৮ সাল, ২০২৪ সাল এর জাতীয় নির্বাচনের প্রধান কারিগর এবং ভোট চোর ছিল এই ওসি নজরুল, প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, পৌরসভার মেয়র কাউন্সিলর,উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান জ্বালিয়েতির মাধ্যমে নির্বাচনের প্রধান কারিগর এই ওসি নজরুল, সদর দক্ষিণ থানা এবং নাঙ্গলকোট থানা অসংখ্য বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে নিপীড়নের প্রধান কারিগর, এবং শত শত গায়েবী মামলার প্রধান কারিগর, লোটাস কামালের পাছাটা কুকুর, রতন সিং এবং কালু চেয়ারম্যানদের নির্দেশে সকল অপকর্মকারী এই ওসি নজরুলকে অনতিবিলম্বে কুমিল্লায় আনার জন্য কুমিল্লা ছয় নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য এবং কুমিল্লা দশ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভ‚ঁইয়া সাহেবদের প্রতি একজন নির্যাতিত কর্মী হিসেবে সবিনয় অনুরোধ জানাচ্ছি।’

উল্লেখ, ওসি নজরুল ঘুরেফিরে কুমিল্লার নাঙ্গলকোট ও সদর দক্ষিণ মডেল থানায় ছিলেন। তিনি সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার ও নাঙ্গলকোটের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন কালুর অনুসারী ছিলেন।

এ প্রসঙ্গে ওসি নজরুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত