ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দিতে বক্তব্য রাখবেন

তারেক রহমানের নির্বাচনী সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২: ৩৯
Thumbnail image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার কুমিল্লা জেলায় তিনটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভা মঞ্চ তৈরি হয়েছে। দুই ঘন্টার মধ্যে তিনটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এইসব সভায়

কুমিল্লার আসনগুলোর বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত সফরসূচিতে এই তথ্য আছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কুমিল্লা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনও বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচির মধ্যে আছে আজ রোববার বিকেল পাঁচটা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে, সন্ধ্যা সাতটায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী (সুয়াগঞ্জ) ডিগবাজি মাঠে ও সন্ধ্যা সাড়ে সাতটায় দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওই নির্বাচনী জনসভা হবে। সব কয়টি জনসভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হবে। যানজট ও নগরবাসীর ভোগান্তি কমাতে মহাসড়কের পাশের ভেন্যুতে জনসভা হবে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইতিমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। দেশনায়ক তারেক রহমানের সমাবেশ সফল করতে সব ধরণের প্রস্তুতি রয়েছে। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীরা জড়ো হবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত