• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা কারাগারে নারীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১: ৪৭
logo

কুমিল্লা কারাগারে নারীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১: ৪৭
Photo

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সংরক্ষিত এলাকায় ঢুকে নির্মাণাধীন একটি ভবনে উঠে নাশকতার চেষ্টার সন্দেহে এক নারীসহ দুই জনকে আটক করেছে কারা পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে কারাগারের উত্তর অংশ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- কুমিল্লা নগরীর ছায়া বিতান এলাকার আমির হোসেনের ছেলে ইমরান হোসেন হৃদয় ও ধর্মপুর এলাকার আবুল কালামের মেয়ে সুমাইয়া আক্তার।

কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের নিরাপত্তা সীমানা প্রাচীরের একটি অংশে নির্মাণকাজ চলমান আছে। শুক্রবার বিকেলে গোপনে ওই দুই জন কারাগারের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে পাশে নির্মাণাধীন একটি সেল ভবনে উঠে যায়। এ সময় সেখানে কর্মরত শ্রমিকেরা তাদের বাধা দেন। পরে টাওয়ারে দায়িত্ব পালনরত এক কারারক্ষীর নজরে বিষয়টি এলে রিজার্ভ গার্ডকে অবহিত করা হয়। রিজার্ভ গার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাশকতার সন্দেহে দুই জনকে আটক করেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, কারাগারে এখন নতুন নিরাপত্তা সীমানা প্রাচীর নির্মাণ চলমান আছে। তবে কারাগারের সার্বিক নিরাপত্তায় পৃথক সীমানা প্রাচীর রয়েছে। ওই দুই জন বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় কেন প্রবেশ করেছে; জিজ্ঞাসাবাদে তারা সদুত্তর দিতে পারেনি। তাই তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে অভিযোগ দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা জিলা স্কুলের ১৮৯ বছর পূর্তি পালন

২

কুমিল্লা জিলা স্কুলের ১৮৯ বছর

৩

বরুড়ায় যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা

৪

কুমিল্লায় মাদক ও ভারতীয় চোরাইপণ্য উদ্ধার

৫

টমছমব্রিজের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সম্পর্কিত

কুমিল্লা জিলা স্কুলের ১৮৯ বছর পূর্তি পালন

কুমিল্লা জিলা স্কুলের ১৮৯ বছর পূর্তি পালন

৬ ঘণ্টা আগে
কুমিল্লা জিলা স্কুলের ১৮৯ বছর

কুমিল্লা জিলা স্কুলের ১৮৯ বছর

৭ ঘণ্টা আগে
বরুড়ায় যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা

বরুড়ায় যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা

১ দিন আগে