প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার উপজেলা ও পৌরসভা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা বৈঠক আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, আমাদের কাজের লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি, মানুষের পাশে যেতে হবে, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। মানুষ কে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে, ধর্ম ও দলের ভিত্তিতে নয়। ব্যাক্তি পরিবর্তন হলে পরিবার পরিবর্তন হবে। পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে। আমরা চাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। আমদেরকে সাধারণ জীবন যাপনের মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে হবে। পরিবর্তনের লক্ষ্য নিজেকে বিলিয়ে দিতে হবে তাহলে মঞ্জিলের পথ সুগম হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জামায়াতের জেলা সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জেলা সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা কামাল উদ্দিন জাফরী, সরোয়ার কামাল মজুমদার, মাওলানা ইব্রাহিম, খাইরুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, হাফেজ জহিরুল ইসলাম প্রমুখ।