• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> হোমনা

বর্ষীয়ান আমলা ও রাজনীতিবিদ এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী আজ

হোমনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১: ৩৯
logo

Photo

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কুমিল্লার হোমনার বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এম কে আনোয়ারের জ্যেষ্ঠ পুত্র মাহমুদ আনোয়ার কাইজার বাবা-মায়ের জন্য মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করেন।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করে ৩৪ বছর অত্যন্ত সুনামের সঙ্গে সরকারি সেবা প্রদান করেন। তিনি দেশের ৭ম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন। কুমিল্লা-০১ ও পরবর্তীতে কুমিল্লা-০২ (হোমনা ও মেঘনা ও হোমনা ও তিতাস) আসন থেকে তিনি ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দুইবার শিল্প, বাণিজ্য, নৌ-পরিবহন ও কৃষিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দয়িত্ব পালন করেন। ২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক, গুণগ্রাহী ও আত্মীয়স্বজনকে দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় জামায়াতের কর্মপরিষদ সদস্যদের শিক্ষা বৈঠক

২

বর্ষীয়ান আমলা ও রাজনীতিবিদ এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী আজ

৩

বরুড়ায় বিনামূল্যে চক্ষু শিবিরে ৫০০ রোগীর চিকিৎসা

৪

আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র

৫

হোটেলে সময় দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

সম্পর্কিত

কুমিল্লায় জামায়াতের কর্মপরিষদ সদস্যদের শিক্ষা বৈঠক

কুমিল্লায় জামায়াতের কর্মপরিষদ সদস্যদের শিক্ষা বৈঠক

১ ঘণ্টা আগে
বরুড়ায় বিনামূল্যে চক্ষু শিবিরে ৫০০ রোগীর চিকিৎসা

বরুড়ায় বিনামূল্যে চক্ষু শিবিরে ৫০০ রোগীর চিকিৎসা

১৬ ঘণ্টা আগে
আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র

২০ ঘণ্টা আগে

১ দিন আগে