কুমিল্লার নতুন সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার নতুন সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম। গত ১৯ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। তাঁকে আগামী ২৪ আগস্টের মধ্যে কুমিল্লায় নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার তিনি নিয়োগসংক্রান্ত চিঠি পেয়েছেন।

ডা. আলী নূর মোহাম্মদ বশীরকে ওএসডি করার পর ডা. জহিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে ওই পদে দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, ডা. জহিরুল ইসলাম নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ার এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

২০১৯ সালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে প্রায় দুই বছর একই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেন।

আরএমও হিসেবে দায়িত্ব পালনের সময় হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ডা. জহিরুল ইসলাম বলেন, তিনি দ্রুত কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে যোগ দেবেন। জেলার হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে কাজ করার পাশাপাশি এ কাজে কুমিল্লার গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত