• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

এবার জামায়াতের সমাবেশের কারণে কুমিল্লা ক্লাবের বার্ষিক সাধারণ সভা পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২: ২৮
logo

Photo

কুমিল্লা ক্লাবের বার্ষিক সাধারণ সভা একদিন পিছিয়েছে। সভাটি আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটি আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে কোন কারণ উল্লেখ করা হয়নি। তবে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সে কারণেই সভাটি স্থগিত করা হয়েছে।

এর আগে ৩১ জানুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের সমাবেশের দিনক্ষণ নির্ধারণ ছিল। কিন্তু ওইদিন বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে জামায়াত একদিন এগিয়ে আনে।

কেন কুমিল্লা ক্লাব বার্ষিক সাধারণ সভা একদিন পেছাল: কুমিল্লা ক্লাবের বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান দুই পর্বে হয়ে থাকে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বার্ষিক সাধারণ সভার আলোচনা হয়। এবার ১০টি আলোচ্যসূচি নিয়ে সভা ডাকা হয়। দ্বিতীয় পর্ব সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত। এতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দুইজন শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার বিতরণ, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার ও নৈশ ভোজ রয়েছে। এ উপলক্ষে সারাদেশে ছড়িয়ে থাকা কুমিল্লা ক্লাবের সদস্যরা দিনটিতে হাজির হন। তখন কুমিল্লা ক্লাবের সদস্যরা টাউন হল আঙিনায় তাঁদের গাড়ি রাখেন। একই দিনে প্রায় একই সময়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর জামায়াতের নির্বাচনী সমাবেশ হতে পারে না। এজন্য ক্লাব একদিন পিছিয়ে দেয় তাদের সভা। কুমিল্লা ক্লাবকে জানুয়ারি মাসের মধ্যে সাধারণ সভা শেষ করতে হয়।

কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল বলেন, আমরা একদিন পিছিয়ে ৩১ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভা ডেকেছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

৩

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৪

দেবীদ্বারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

৫

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন

সম্পর্কিত

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

৩ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

৭ মিনিট আগে
ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

১৩ মিনিট আগে

১৭ মিনিট আগে