নিজস্ব প্রতিবেদক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কেউ চাপ দিলে নাম প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তবে এখন পর্যন্ত আমাকে কিশোর গ্যাং আটক নিয়ে কেউ ফোন করেননি।
আজ সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান শুরুর আগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এ কথা বলেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশের পক্ষ থেকে কাউকে হয়রানি বা পুলিশের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে আটকের পর টাকা নেওয়ার অভিযোগ তোলেন এক সাংবাদিক। জবাবে পুলিশ সুপার বলেন, ‘যদি কেউ নিয়ে থাকে, কোনো প্রমাণ একটা দিতে পারেন, ওই পুলিশ অফিসারকে তাৎক্ষণিক সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে এক ফোঁটাও ছাড় নাই।’
যেসব শিক্ষার্থী বা কিশোর অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যাচাই-বাছাই করে অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে বলে দাবি করেন পুলিশ সুপার। তিনি জানান, অভিভাবকদের বলা হচ্ছে, সন্ধ্যার পর সন্তানদের বাইরে না রাখতে। মো. আনিসুজ্জামান বলেন, ‘কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা ছাড় দেব না। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোনো ছাড় নাই।’