তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর উত্তর চকের পাড়া সংলগ্ন মাইঠা নদী থেকে সংযোগ গাজীপুর খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।
মৃতদেহ উদ্ধার হওয়া ব্যক্তি পুরুষ। যার বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে বলে স্থানীয়দের ধারণা। নিহতের মুখে পাকা দাড়ি, পরনে কালো রংয়ের ফুল হাতা জার্সি এবং সাদা রংয়ের থ্রি কোয়ার্টার প্যান্ট। পুলিশের ধারণা ওই ব্যক্তি চার-পাঁচদিন পূর্বে মারা গেছেন।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাই শাহপুর উত্তর চকের পাড়া সংলগ্ন খালে একটি ভাসমান লাশ। তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠাই এবং লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।