তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসে ইঞ্জিনিয়ার হারুন-উর রশিদ গার্লস কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ সোমবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিগত ৫ বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

ইঞ্জিনিয়ার হারুন-উর রশিদ গার্লস কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মোহাম্মদ সাহিদুর রহমান সাইদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ ( হোমনা ও তিতাস) আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালয়নায় এতে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহবায়ক মো. আবুল হাসেম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছের, তিতাস থানার ওসি মো. মমিরুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি আলী হোসেন মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাইদুল ইসলাম প্রমুখ।