• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

৪৯ জনের মধ্যে ৪৮ জনই জিপিএ ৫ পেয়েছে

কুমিল্লা ক্যাডেট কলেজের তাক লাগানো সাফল্য

গাজীউল হক সোহাগ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৯: ১৪
logo

Photo

কুমিল্লার কোটবাড়িতে লালমাই পাহাড়ের কোলে অবস্থিত কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৯ জনের মধ্যে ৪৮ জনই জিপিএ ৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগে ৪৪ জন পরীক্ষা দিয়ে ৪৩ জনই জিপিএ ৫ পেয়েছে। একজন পেয়েছে জিপিএ ৪ দশমিক ৯২। সামান্য পয়েন্টের কারণে জিপিএ ৫ পায়নি ওই শিক্ষার্থী। মানবিকে পাঁচজন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। পাসের হার শতভাগ। আজ শনিবার বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এ বছর চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়। এর মধ্যে কুমিল্লা ক্যাডেট কলেজও রয়েছে।

কলেজের এমন তাক লাগানো সাফল্যে পুরো ক্যাডেট পরিবার ও তাঁদের অভিভাবকেরা মহাখুশি। সেনাবাহিনী ও শিক্ষকেরাও আনন্দিত।

অনুভূতি ব্যক্ত করে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এসএমডির ইউনিট হেড ও কুমিল্লা শাখার সাবেক ব্যবস্থাপক মো. কবীর চৌধুরী বলেন, আমার ছেলে তাহমীদ মাহমুদ চৌধুরী এ বছর কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছে।

কলেজের অন্তত তিনজন শিক্ষক জানিয়েছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা ক্যাডেট কলেজ ভালো ফল করে আসছে।

কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন এইচ এম কায়সার আহমেদ, পিএসসি, জিডি (পি) শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের বিষয়ে বলেন, 'ক্যাডেট কলেজ একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই ক্যাডেট কলেজের শিক্ষার্থীগণ প্রতিটি পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। ক্যাডেট কলেজের শিক্ষার্থীবৃন্দ দৈনন্দিন কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে; তা সত্ত্বেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীগণ এবং কলেজ কর্তৃপক্ষ বিশেষ মনোযোগ দিয়ে থাকে। ক্যাডেট শিক্ষার্থীদের এই ফলাফল অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।'

গত বছর কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান ও মানবিক বিভাগে ৫৩জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে।

এদিকে ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এবছর ৬১ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৪৫ জন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় অস্ত্র হাতে 'এসবিএস' কিশোর গ্যাংয়ের শ্লোগানের ভিডিও ভাইরাল, ৪ জন গ্রেপ্তার

২

কুমিল্লা ক্যাডেট কলেজের তাক লাগানো সাফল্য

৩

পিআইবির উদ্যােগে বরুড়ায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

৪

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৩৬ জন

৫

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

সম্পর্কিত

কুমিল্লায় অস্ত্র হাতে 'এসবিএস' কিশোর গ্যাংয়ের শ্লোগানের ভিডিও ভাইরাল, ৪ জন গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্র হাতে 'এসবিএস' কিশোর গ্যাংয়ের শ্লোগানের ভিডিও ভাইরাল, ৪ জন গ্রেপ্তার

৪ ঘণ্টা আগে
পিআইবির উদ্যােগে বরুড়ায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

পিআইবির উদ্যােগে বরুড়ায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

১ দিন আগে