নিজস্ব প্রতিবেদক

পিআইবির উদ্যােগে বরুড়ায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার বিকেলে শেষ হয়েছে। বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ওই কর্মশালা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন। সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি। বক্তব্য রাখেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বর্তমান অর্থ সম্পাদক শাহআলম শফি, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমেদ, সাবেক সভাপতি মো আবুল হাসেম।
কর্মশালা শেষে বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আসাদুজ্জামান রনি।

এ সময় উপস্থিত ছিলেন বরুগ্ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আহসান হাফিজ ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি।
বক্তব্য রাখেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, গ্রীণ টেলিভিশনের নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দিন।
কর্মশালায় কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ ও সাবেক সভাপতি মো আবুল হাসেমসহ বরুড়া উপজেলার ৩৫ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।