জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২১: ২১
Thumbnail image

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। আজ মঙ্গলবার ওই কর্মসূচি হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ জাকারিয়াসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ-প্রধান শিক্ষকবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত