কুমিল্লা শিক্ষাবোর্ডের দুই পদে রদবদল

শাহাদাত ও শামসিলের নতুন পদ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের দুই পদে রদবদল করা হয়েছে। বোর্ডের উপপরিচালক (হিসাব) পদে থাকা মোহাম্মদ শাহজাহানকে লক্ষ্মীপুর সহকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পদে সংযুক্ত করা হয়েছে। ওই পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেনকে পদায়ন করা হয়।

এছাড়া বোর্ডের উপসচিব মাছুম মিল্লাত মজুমদারকে নোয়াখালী সরকারি কলেজে সংযুক্ত করা হয়। ওই পদে পদায়ন করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসিল আরেফিন ভূঁইয়াকে।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহিনা পারভীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয় আগামী ১০ আগস্ট তারিখের মধ্যে বর্ণিত কর্মকর্তাগণ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ সন্ধ্যায় তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত