• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

সিসিএন বিশ্ববিদ্যালয়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২১: ৫২
logo

Photo

নারী স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার, স্যানিটারি প্যাড বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং ইনার হুইল ক্লাবের নেতৃবৃন্দের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে তোলা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব কুমিল্লার প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাসলিমা বেগম পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের।

স্বাগত বক্তব্য দেন ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫-এর পাস্ট চেয়ারম্যান এবং ইনার হুইল ক্লাব অব কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডা. মল্লিকা বিশ্বাস। তিনি বলেন, নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সচেতনতার কোনো বিকল্প নেই। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য জানলে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা সম্ভব, যা সফল চিকিৎসার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়।

সেমিনারের মূল আকর্ষণ ছিল কুমিল্লা অঞ্চলের প্রথম নারী ব্রেস্ট সার্জন ডা. কাজী ইসরাত জাহানের বিশেষ উপস্থাপনা। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের কারণ, ঝুঁকির বিষয়, প্রাথমিক লক্ষণ, নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব, চিকিৎসার আধুনিক পদ্ধতি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বাংলাদেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সার এখন আর শুধু একটি রোগ নয়; এটি একটি বৈশ্বিক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। তবে সময়মতো শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই এ রোগ সফলভাবে চিকিৎসা করা সম্ভব। এজন্য নারীদের আত্মসচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনে দ্রæত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপস্থাপনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. কাজী ইসরাত জাহান। এ সময় ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্রচলিত নানা ভুল ধারণারও বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেন তিনি।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাসিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এক হাজার স্যানেটারি প্যাড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা। আয়োজকরা জানান, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরাও যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সহজে ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেন।

কর্মসূচির শেষ পর্বে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি নারকেল গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার বার্তা দিয়েই বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব কুমিল্লার ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট জেসমিন সুলতানা, পাস্ট প্রেসিডেন্ট শাহীন আক্তার, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান নুসরাত হাশমি মিথিলা, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং ইনার হুইল ক্লাবের সদস্যরা।

আয়োজকরা জানান, নারী স্বাস্থ্যসচেতনতা, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। অংশগ্রহণকারীদের মতে, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা, মাসিক স্বাস্থ্যবিধি এবং পরিবেশ সংরক্ষণÑএই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে একসঙ্গে তুলে ধরার মাধ্যমে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সিসিএন বিশ্ববিদ্যালয়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার

২

হোমনায় সাংবাদিক ও নজরুল গবেষক শাহ আলমের স্মরণসভা

৩

জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে: চরমোনাই পীর

৪

স্কুল থেকে ফেরার পথে ভ্যানচাপায় প্রথম শ্রেণির ছাত্র নিহত

৫

ডাকাতি মামলায় পাঁচজনের কারাদণ্ড

সম্পর্কিত

হোমনায় সাংবাদিক ও নজরুল গবেষক শাহ আলমের স্মরণসভা

হোমনায় সাংবাদিক ও নজরুল গবেষক শাহ আলমের স্মরণসভা

৪ ঘণ্টা আগে
জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে: চরমোনাই পীর

জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে: চরমোনাই পীর

৫ ঘণ্টা আগে