মনিরুল হক চৌধুরীর উদ্যোগ

কুসিক, আদর্শ সদর, সদর দক্ষিণ, লালমাই উপজেলার সীমানা নির্ধারণ ময়নামতি উপজেলা গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে- কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ এবং বুড়িচংকে ভেঙে ময়নামতি উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে স্থানীয় সরকার বিভাগের কমিটি গঠন করেছে।

এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন ও যাচাই পূর্বক সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিল করার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের অডিট অধিশাখার যুগ্মসচিব, সদস্যসচিব কুমিল্লা সিটি করপোরেশনের সচিব। কমিটির চার সদস্য স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব, কুমিল্লা জেলা প্রশাসকের প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী।

জানতে চাইলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের আয়তন বাড়াতে হবে। নতুন করে উপজেলাগুলোর সীমানা নির্ধারণ করতে হবে। পরিকল্পিতভাবে কুমিল্লাকে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত