বরুড়ায় ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ সোমবার প্রথম প্রহরে উপজেলার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার প্রথম প্রহরে মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় একটি স্থান থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ১৭টি বস্তা ফেনসিডিলের মধ্যে মোট কত বোতল ফেনসিডিল রয়েছে, তা এখনো গণনা করা হয়নি।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। ফেনসিডিলের সংখ্যা গণনা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান বরুড়ায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে। মাদকের সঙ্গে জড়িতদের যেখানে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত