• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কিছুক্ষনের মধ্যে শচীন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৫: ১৯
logo

কিছুক্ষনের মধ্যে শচীন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৫: ১৯
Photo

উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী শচীন মেলা। কুমিল্লা নগর চর্থা এলাকায় শচীন কর্তার পৈতৃক বাড়িতে ওই মেলা হচ্ছে। আগামীকাল শুক্রবার ওই মেলা শেষ হবে। গত এক দশক ধরে প্রতিবছর কুমিল্লায় শচীন মেলা হয়ে আসছে।

এতে শচীন কর্তাও ওপর বয়ান, তাঁর গান ও গানের সঙ্গে নাচ হয়ে থাকে। আছে শোভাযাত্রাও। মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের স্টলও থাকবে। কুমিল্লা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন,‘ আজ বৃহস্পতিবার বিকেল তিনটা ৩০ মিনিটে কুমিল্লা ইউসুফ হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হবে। বিকেল চারটায় শচীন কর্তার বাড়িতে মেলার উদ্বোধন। বিকেল সোয়া চারটায় আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান। আলোচক থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক লেখক ও অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান। সভাপতিত্ব করবেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

প্রথমদিন অনুষ্ঠান সঞ্চালনা করবেন মাহতাব সোহেল ও সুলতানা পারভীন দিপালী। এতে সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে জেলা শিল্পকলা একাডেমি, সুরছন্দ,সূর্যশিখা, নৃত্যম ললিততলা একাডেমি, অভয়চরণ নৃত্যাঙ্গম, কামাল খান, ওমর ফারুক, রাবেয়া, ইয়াসিন সামি, তানিশা ভুঞা, রাসেল দেওয়ান, বাবুল বিশ্বাস ও ইশরাত স্মৃতি। যন্ত্রশিল্পী হিসেবে থাকছেন ভূষণ সূত্রধর, অম্লান দত্ত, পলাশ, মনির, মোস্তফা ও রুবেল।

আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম। বিশেষ অতিথি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা ও জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশীর আহমেদ। আলোচক থাকবেন ইতিহাসবিদ গোলাম ফারুক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান ভূঁইয়া। সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

সমাপনী দিনে অনুষ্ঠান সঞ্চালনা করবেন মো. নাছির ও শাকিলা জামান। সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে কবি নজরুল ইনষ্টিটিউট কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমি, যাত্রী, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নটরাজ নৃত্যাঙ্গন, শিউলি রায়, খোরশেদ আলম, কমল চন্দ্র দাস, ফাহমিদা বাঁধন, একরামুল হক, ওয়াসিম আহমেদ, সেঁউতি সাহা সৃজা ও ইশতিয়াক আহমেদ পল্লব। মিউজিশিয়ান হিসেবে থাকছেন রবিন, অভি, পাপ্পু, তন্ময়, রুবেল ও রাব্বী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি

৩

সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, দুইজনকে কুপিয়ে জখম

৪

চৌদ্দগ্রামে রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ

৫

একাদশে ভর্তির ৩য় ধাপের আবেদন শুরু হচ্ছে আজ

সম্পর্কিত

নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬ ঘণ্টা আগে
ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি

ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি

৭ ঘণ্টা আগে