• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

ইস্টার্ন মেডিকেল কলেজ

দেশি বিদেশি নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৯: ৫৪
আপডেট : ০৩ মে ২০২৬, ২০: ০১
logo

দেশি বিদেশি নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৯: ৫৪
Photo

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের ওরিয়েন্টেশান প্রোগ্রাম আজ রোববার একযোগে অনলাইন প্ল্যাটফর্মে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এদিকে ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলা ক্যাম্পাসে আজ সকাল নয়টায় কলেজ অডিটরিয়ামে ২২ তম ব্যাচের ১ম বর্ষের দেশি-বিদেশি শিক্ষার্থীদের এমবিবিএস কোর্সের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে নবাবগত সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের বরণ, ফুলেল শুভেচ্ছা ও শপথ বাক্যসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি পালিত হয়। ইস্টার্ন মেডিকেল কলেজের অনুষ্ঠান পর্বের শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।

আমন্ত্রিত অতিথি ছিলেন অন্যতম উদ্যোক্তা, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মো. সেলিম। অন্যান্য পরিচালকদের মধ্যে আমন্ত্রিত অতিথি যথাক্রমে অন্যতম উদ্যোক্তা পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ, প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক অধ্যাপক ডা. মো. আতাউর রহমান, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. নূর জাহান বেগম। শিক্ষকমণ্ডলীর পক্ষে বক্তব্য রাখের যথাক্রমে প্যাথলজি অধ্যাপক অনারারি অধ্যাপক ডা. রুহিনী কুমার দাস, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. পিযুষ কর্মকার।

নবাগত দেশি ও বিদেশি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রিয়াদুল জান্নাত রিয়াদ। নতুন ব্যাচের বাংলাদেশি অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সাইফুল হক। নবাগত দেশীয় ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সারিকা বৃন্ত এবং ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন শামিন ইয়াসার লস্কর। নবাগত ২২ ব্যাচের ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় ইএমসি-২১ ব্যাচের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের প্রথম পর্বে নবাগত ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান সাবেক কলেজ অধ্যক্ষ ও পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন এনাটমি বিভাগের প্রভাষক ডা. অর্নব দাস, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডা. সানজিদা রাজবিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ‘একজন শিক্ষার্থী একটি বৃক্ষ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্র নিয়ে শিক্ষাবোর্ডের বক্তব্য

২

হামের উপসর্গ নিয়ে কুমিল্লায় আট মাসের শিশুর মৃত্যু

৩

বন্যায় মানুষ কষ্ট আছেন: হাসনাত

৪

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন

সম্পর্কিত

কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্র নিয়ে শিক্ষাবোর্ডের বক্তব্য

কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্র নিয়ে শিক্ষাবোর্ডের বক্তব্য

৯ ঘণ্টা আগে