নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৮(বরুড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।
আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কাছ থেকে ওই মনোনয়ন ফরম নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, প্রবীণ বিএনপি নেতা জুনাব আলী, আবদুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূঁইয়া, রফিকুল ইসলাম খান, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মোস্তফা জামান, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা নজরুল হক ভূঁঞা স্বপন, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা মো শাহআলম, মহানগর বিএনপি নেতা মো বিল্লাল ও আবু বকর সিদ্দিক শিল্পী, বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল।

বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের সুমন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন।