• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

লটারিতে কুমিল্লার ১৮ থানায় ওসি যাঁরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২: ৩০
logo

লটারিতে কুমিল্লার ১৮ থানায় ওসি যাঁরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২: ৩০
Photo

কুমিল্লার ১৮ টি থানায় লটারিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পদায়ন করা হয়েছে।

তাঁরা হলেন চট্টগ্রামের বাসিন্দা কোতোয়ালি মডেল থানায় তৌহিদুল ইসলাম, ঢাকায় বাড়ি ব্রাহ্মণপাড়া থানায় সাব্বির মোহাম্মদ সেলিম তপন, লক্ষীপুরে বাড়ি লালমাই থানায় মো. নুরুজ্জামান, নোয়াখালীর মুহাম্মদ লুৎফুর রহমান বুড়িচংয়ে, নোয়াখালীর আরিফুর রহমান নাঙ্গলকোটে, ময়মনসিংহে মো. হাসান জামিল খান মুরাদনগরে, নোয়াখালীর গোলাম সারওয়ার দেবীদ্বারে, নোয়াখালীর মাকসুদ আহাম্মদ লাকসামে, ময়মনসিংহের শাহীনূর ইসলাম মনোহরগঞ্জে, মাদারীপুরের আবু মাহমুদ কাওসার হোসেন চৌদ্দগ্রামে, চট্রগ্রামের মোহাম্মদ সিরাজুল মোস্তফা সদর দক্ষিণ, ফেনীর আতিকুর রহমান চান্দিনায়, কক্সবাজারের এম আব্দুল হালিম দাউদকান্দিতে, হবিগঞ্জের শহীদুল ইসলাম মেঘনায়, চট্রগ্রামের মোরশেদুল আলম চৌধুরী হোমনায়, চট্টগ্রামের মুহাম্মদ আরিফ হোসাইনকে তিতাস থানায়, নেত্রকোণার মুহাম্মদ আরিফ হোসাইন বরুড়া থানায় ও নোয়াখালীর মো. আবদুল কাদের বাঙ্গরা বাজার থানায়।

গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে এই ওসিদের নির্বাচন করা হয়। শিগগিরই তাঁদের পদায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। সেই লটারির ভিত্তিতেই ওসিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে মোট ৬৩৯টি থানা রয়েছে। জেলা পর্যায়ে রয়েছে ৫২৭টি থানা। এ ছাড়া বিভিন্ন মহানগর পুলিশের আওতাধীন এলাকায় আছে ১১২টি থানা। লটারিতে মহানগর এলাকার কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি। ৫২৭ জন ওসির মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১১ জন, খুলনা রেঞ্জে ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জে ৩৬ জন, বরিশাল রেঞ্জে ৪৬ জন, সিলেট রেঞ্জে ৩৯ জন, রাজশাহী রেঞ্জে ৭১ জন এবং রংপুর রেঞ্জে ৬২ জন ওসি পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে কর্মকর্তাদের বদলি-পদায়নের লক্ষ্যে সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের তালিকা ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে যোগ্য কর্মকর্তাদের তালিকা সংশ্লিষ্ট কমিটির হাতে দেওয়া হয়। পরে ওসিদের রদবদল নিয়ে কয়েকজন উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকও করেন। সোমবার বাছাই করা তালিকা নিয়ে লটারি করা হয়। এর আগে গত ২৪ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পালিয়েছিলেন, তবুও রক্ষা হয়নি

২

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানার পরীক্ষা দেওয়া হলো না, ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী আটক

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে আজ

৪

সেইভ আর্থের মিলনমেলায় মুখরিত একদিন

৫

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

সম্পর্কিত

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর  পালিয়েছিলেন, তবুও রক্ষা হয়নি

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পালিয়েছিলেন, তবুও রক্ষা হয়নি

৩ ঘণ্টা আগে
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানার পরীক্ষা দেওয়া হলো না, ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী আটক

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানার পরীক্ষা দেওয়া হলো না, ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী আটক

৪ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে আজ

৫ ঘণ্টা আগে
সেইভ আর্থের মিলনমেলায় মুখরিত একদিন

সেইভ আর্থের মিলনমেলায় মুখরিত একদিন

১৯ ঘণ্টা আগে