• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

১১ দলীয় ঐক্যের লংমার্চ

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৪
logo

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৪
Photo

আগামীকাল শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চ চলাকালে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় বড় পরিসরে একটি পথসভা অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লার পদুয়া বাজারের হোটেল নূরজাহানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছয় দফা দাবিকে সামনে রেখে এই লংমার্চ কর্মসূচি পালন করা হবে। দাবিগুলো হলো—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

কাজী দ্বীন মোহাম্মদ জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নেবে বলে আশা করছেন আয়োজকেরা। মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেবেন।

তিনি বলেন, ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে নূরজাহান হোটেল-সংলগ্ন মাঠে বড় পরিসরে পথসভা অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির চেয়ারম্যান ও জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর উপস্থিত থাকার কথা রয়েছে।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে কুমিল্লার পথসভায় বিপুল জনসমাগম হবে বলে তাঁরা আশা করছেন। তিনি জানান, পথসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১১ দলীয় ঐক্যের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে বলেও জানান কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, লংমার্চের রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্থান সম্পর্কে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়েছে।

সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলাইমান, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, এনসিপি কুমিল্লা মহানগরীর সদস্যসচিব মাসুমুল বারী কায়সার, এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএস সামদানি, জাগপা কুমিল্লা মহানগরীর সভাপতি নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সহসভাপতি মাওলানা আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও শ্রমিক নেতা মু. খাইরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

২

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

৪

ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

৫

শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩ ঘণ্টা আগে
সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

১৮ ঘণ্টা আগে
ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

১৯ ঘণ্টা আগে