কুমিল্লা ক্যাডেট কলেজের ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা ক্যাডেট কলেজের ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রোববার সকাল সাড়ে আটটায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান শান্তির প্রতীক পায়রা ও সৌন্দর্যের প্রতীক বেলুন উড়িয়ে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অ্যাডজুটেন্ট মেজর ইউ এম মুকরামিনুল ইসলাম আমিন।

প্রথমদিনে অ্যাথলেটিকসহ কয়েকটি ইভেন্টের খেলা হয়। সিনিয়র ও জুনিয়র গ্রুপে ৩০০ জন ক্যাডেটের বেশিরভাগই ওই খেলায় অংশ নেয়। এতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

কুমিল্লা ক্যাডেট কলেজ এ বছর বোর্ডে ১০০% জিপিএ ৫ সহ আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি তে ২৭জন ক্যাডেট কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।এর পাশাপাশি উক্ত কলেজের ক্যাডেটগন এমবিবিএস, বুয়েট ও আইবিএ

ভর্তি পরীক্ষায় , দেশ ও বিদেশে গবেষনা, শিল্প সাহিত্যে, অবদান রেখে কলেজের গৌরব উত্তোরত্তর বৃদ্ধি করে চলেছে। কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট সাকিব আহসান রিফাত রয়েল মিলিটারি একাডেমি, ইংল্যান্ড থেকে ইন্টারন্যাশনাল সোর্ড অব ওনার পদক এবং ক্যাডেট তানিম বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি হতে বেস্ট ফ্লাইং অফিসারের খেতাব অর্জন করেছে।

আগামী বুধবার বেলা ২ টা ১৫ মিনিটে সমাপনী দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক ছাত্র ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত