নিজস্ব প্রতিবেদক

ছিনতাইকারীদের হাতে নিহত কুমিল্লার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরা কাস্টমসেই চাকরি চান। গতকাল রোববার বিকেলে আমার শহর প্রতিবেদকের সঙ্গে তিনি এসব কথা বলেন।
উর্মি হীরা বলেন, গত কয়েক বছর আমার স্বামী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে চাকরি করতো। এ বিভাগের সঙ্গে আমাদের পারিবারিক বন্ধন। আমি সরকারের কাছে দাবি জানাই, আমাকে এ দপ্তরে চাকরি দিলে বাকি জীবন ছেলেকে নিয়ে কাটিয়ে দেব।
তিনি বলেন, আমি আমার শ^শুর শাশুড়িকে বলেছি, তাঁদের পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাই। তাঁরা যেন আমাকে এখান থেকে বঞ্চিত না করেন। আমার স্বামী নেই। আমার শ^শুর আমাকে সন্তানের মতো রাখবেন।
জানা গেছে, উর্মি হীরার জন্ম তারিখ ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর। তাঁর এখনও দুই বছর ছয় মাসের মতো চাকরি পাওয়ার বয়স আছে। তিনি ২০১১ সালে এসএসসি পাস করেন। খুলনা বিএল কলেজ থেকে প্রাণিবিজ্ঞান বিষয়ে অনার্স করেন। সুশীল বৈরাগী ও নীলিমা বৈরাগীর একমাত্র সন্তান ছিলেন বুলেট বৈরাগী। বুলেট জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ করেন।
উর্মি হীরা বলেন, শিগগিরই আমি কুমিল্লায় আসব। ধর্মীয় কিছু রীতিনীতি শেষ করে। আমি সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। আমার যোগ্যতা অনুযায়ী চাকরি চাই। ছেলে অব্যয় বৈরাগীকে নিয়ে বাঁচতে চাই।
উল্লেখ, গত ২৫ এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর আইরিশ হিল রেস্তোরাঁর পাশ থেকে বুলেটের লাশ উদ্ধার করা হয়। বুলেট বাবা-মার একমাত্র সন্তান ছিলেন। এ ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।