এবার কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

তিন বছরের জন্য কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি।

স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ রোববার ওই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬ এর ধারা ৭ (১) অনুযায়ী কুমিল্লা নগরের ৪১৬ মুন্সেফ বাড়ি এলাকার আবদুর রহিম মাহমুদ ও জাহানারা মাহমুদের ছেলে আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)কে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।

আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি (সহসভাপতি) ছিলেন। ১৯৯৮ সালে ছাত্রশিবিরের সঙ্গে যৌথ প্যানেল দিয়ে ওয়াসিম ভিপি হন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি।

এর আগে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু কুমিল্লা উন্নয়ন কর্র্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হন। তিন সাবেক ছাত্রনেতাই বিএনপি ক্ষমতায় আসার প্রায় ছয় মাসের মধ্যেই পদ পেয়েছেন। এর আগে এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা মো. মোস্তাক মিয়া কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হয়েছেন। টিপু ছাড়া তিনজনই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের বলয়ের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত