‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’
নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজ শনিবার সকালে কুমিল্লা নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।
এতে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার তাগিদ দেওয়া হয়।
আজ শনিবার সকালে কুমিল্লা মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। এর আগে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।
কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানান। একই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতন জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো ডায়াবেটিস প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও উদ্যোগী করে তোলা।
কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক মিয়া বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা ডায়াবেটিক সমিতি ঘটা করে, দিবসটি পালন করে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সমিতি হাসপাতালে রোগীদের নানা ধরনের সেবা দিচ্ছে।