• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

আমড়াতলীতে আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

এমডি আজিজুর রহমান, বরুড়া
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৯: ৪২
logo

Photo

শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

আজ শনিবার কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান, সনদ, নগদ অর্থ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজকেরা জানিয়েছেন, সকাল ৯টা থেকে উপজেলার আমড়াতলী চেরাগ আলী উচ্চবিদ্যালয় ও আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী দুই ধাপে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নির্বাচিত ১৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী আবদুল হক, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মো. কায়সার আলম সেলিম এবং বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসির আহমেদ।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা বড় করে তোলার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য ভয়াবহ হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদান ও পরিবেশ সচেতনতা তৈরিতে ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী। একই সঙ্গে অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের সুবিধা ও সময়ের প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নিবন্ধিত ১ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণির ট্যালেন্টপুল গ্রেডে ৮০ জন এবং সাধারণ গ্রেডে ৯০ জনসহ মোট ১৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েম বলেন, আগামীর বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি আলোকিত জাতি গঠনে আমি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে চাই। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

২

আমড়াতলীতে আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

৩

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা ডায়াবেটিক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা

৪

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮ কোটি টাকা

৫

গোমতী নদীর লুপ কাটিং ও সেতু নির্মাণ বাস্তবায়নের দাবি

সম্পর্কিত

খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

৯ ঘণ্টা আগে
বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা ডায়াবেটিক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা ডায়াবেটিক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮ কোটি টাকা

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮ কোটি টাকা

১৭ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে