• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮ কোটি টাকা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৩: ০৩
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৬: ১৭
logo

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮ কোটি টাকা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৩: ০৩
Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা।

আজ শনিবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মান সামগ্রী টিনের দোকান, সেলুন ও স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। এতে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বুড়িচং ও কুমিল্লার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এই দুর্ঘটনায় ১০-১২টি দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

২

আমড়াতলীতে আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

৩

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা ডায়াবেটিক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা

৪

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮ কোটি টাকা

৫

গোমতী নদীর লুপ কাটিং ও সেতু নির্মাণ বাস্তবায়নের দাবি

সম্পর্কিত

খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

৯ ঘণ্টা আগে
আমড়াতলীতে আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

আমড়াতলীতে আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

১০ ঘণ্টা আগে
বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা ডায়াবেটিক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা ডায়াবেটিক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে