দেবীদ্বারে এলাকাবাসীর মানববন্ধনে হাসনাতের একাত্মতা
আব্দুল আলীম, দেবীদ্বার

কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জের রঘুরামপুরে গোমতী নদীর চরের বাসিন্দারা নদী ভাঙন রোধে নদীতে লুপ কাটিং ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকার ভুক্তভোগীরা। এসময় এমপি হাসনাত আব্দুল্লাহ মানববন্ধনে উপস্থিত হয়ে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ও দ্রুত কাজটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
গতকাল শুক্রবার সকালে গোমতী নদীর চরের রঘুরামপুরের শতশত বাসিন্দারা গোমতী নদীর বেড়িবাঁধের উপরে ফেস্টুন, ব্যানার নিয়ে মানববন্ধন উপস্থিত হন।
মানববন্ধনে বক্তারা বলেন, রঘুরামপুরের পুরো গ্রামটি গোমতী নদীর ভেতরে। প্রতিবছরে পানির স্রোতে নদীর গতিপথ বদলানোর কারণে প্রতি বছর চর ভেঙে ঘরবাড়ি, বাগান, মসজিদ, কবরস্থান বিলীন হয়ে যাচ্ছে। ঘরবাড়ি ছাড়া হচ্ছে অনেকে। তবে নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা আমাদের দীর্ঘ ৪০ বছরের ভোগান্তির অবসান ঘটাবে বলে আশ্বাস দেন। কিন্তু কেউ লুপ কাটিং বাস্তবায়ন করেনি। আমরা আশা করছি এমপি হাসনাত আব্দুল্লাহ আমাদের লুপকাটিং দাবি পূরণ করবে। আজ এমপি হাসনাত আব্দুল্লাহ বিষ্ণুপুরে জাফরগঞ্জ থেকে রঘুরামপুর হয়ে বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা করেন। তাই আমরা রঘুরামপুরবাসী আমাদের প্রাণের দাবী গোমতী নদীতে লুপ কাটিং বাস্তবায়নের দাবি জানাই।
এদিকে মানববন্ধনে উপস্থিত হয়ে এমপি হাসনাত আব্দুল্লাহ রঘুরামপুরবাসীর সাথে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, লুপ কাটিংয়ের জন্য আমি কাজ করে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে দীর্ঘ এ সমস্যাটি সমাধান করতে। এছাড়াও তিনি আরো বলেন, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি অতি দ্রুত কাজটি বাস্তবায়ন হবে।