• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা শিক্ষাবোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫, সব সূচকে মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৩: ০৭
logo

Photo

কুমিল্লা শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫। এবারও সব সূচকে মেয়েরা এগিয়ে। এ বছর ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই পাস করেছে। পাসের হার শূন্য এমন শিক্ষা প্রতিষ্ঠান নেই। এ বছর কুমিল্লা বোর্ডে অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৮২৩। আজ সোমবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক মোহাম্মদ সিপন মিয়া ও উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) পাপিয়া আক্তার।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১ হাজার ৮২৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। ছেলেরা পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন। মেয়েরা পাস করেছে ৫৮ হাজার ১৯৬ জন। পাসের হার ৬৫ দশমিক ৪২। ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪, মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৮।

এ বছর বিজ্ঞানে পাসের হার ৮২ দশমিক ৮৮ । বিজ্ঞানে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৬ ও মেয়েদের ৮৩ দশমিক ৭৭। মানবিকে পাসের হার ৫০ দশমিক ৬১। ছেলেদের পাসের হার ৪৫ দশমিক ০৫, মেয়েদের পাসের হার ৫২ দশমিক শূন্য ২৫। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৪০। ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৪৪ ও মেয়েদের পাসের হার ৬৩ দশমিক ৮২।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৯৬৬ জন, মেয়ে ৫ হাজার ৮৪৮ জন । শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি।

গতবছর অর্থাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০, জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩, জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ জন। শতভাগ পাস করা প্রতিষ্ঠান এ বছর ২৪ টি, ২০২৫ সালে ২২টি ও ২০২৪ সালে ৯৮ টি।

শিক্ষা সংশ্লিষ্ট মহল বলেছেন, বিজ্ঞানের শিক্ষার্থী ও মেয়েরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর ক্ষেত্রে বড় ধরনের প্রভাবক হিসেবে কাজ করেছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, এ বছর পাসের হার বেড়েছে। এর মধ্যে যেসব প্রতিষ্ঠান খারাপ ফল করেছে অথবা পাসের হার কম তাদের আগামীতে আরও ভালো করার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

২

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৩

বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা

৪

চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৫

কুমিল্লায় অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা

সম্পর্কিত

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

৬ ঘণ্টা আগে
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৮ ঘণ্টা আগে