কুমিল্লা শিক্ষাবোর্ড

এসএসসিতে পাসের হার ৭.১৪ থেকে ২৫ শতাংশ এমন ৪৯ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে সভা কাল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭ দশমিক ১৪ থেকে ২৫ শতাংশ এমন ৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নিয়ে আগামীকাল শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে বোর্ডের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি ও গণিতের শিক্ষকদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পিছিয়ে পড়া এইসব প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা হবে।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস শাম্মী।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

গত ১০ আগস্ট কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ বছর বোর্ডে গড় পাসের হার ৬৫ দশমিক ৪২। এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৮২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ৪৯ টি প্রতিষ্ঠানে পাসের হার ৭.১৪ থেকে ২৫ শতাংশ । এইসব প্রতিষ্ঠানে পাসের হার বাড়াতে ও শিক্ষার মান নিয়ে মতবিনিময় হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তার বলেন, পিছিয়ে পড়া স্কুলগুলোর প্রধান শিক্ষক, গণিত ও ইংরেজির শিক্ষকদের নিয়ে মতবিনিময় হবে।

বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক কাজী আপন তিবরানী বলেন, কুমিল্লার অহংকার চৌধুরী সায়মা ফেরদৌস ম্যামকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি শিক্ষার মান্নোয়নে কথা বলবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত