জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা জেলা পরিষদের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আজ বুধবার সকালে কুমিল্লা জেলা পরিষদের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ জাকারিয়া, নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়েমসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, বিএনপি জুলাই চেতনাকে ধারণ ও লালন করে। বিএনপির বছরের পর বছর আন্দোলনের ধারাবাহিকতায় জুলাইয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। আমি জুলাই যোদ্ধাদের স্মরণ করি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত